প্রতিভা এবং রুচি দুটোই কেন জরুরী?
একটি
প্রোগ্রাম বা কোনো কাজ সুন্দর ও সফলভাবে বাস্তবায়ন করতে শুধু প্রতিভাই পূর্ণ
যথেষ্ট নয়,
সেখানে রুচিশীলতাও সমানভাবে প্রয়োজন। প্রতিভা হলো কাজটি সম্পন্ন
করার ক্ষমতা, আর রুচি হলো সেটি সুশৃঙ্খল, সুন্দর এবং দর্শনীয়ভাবে উপস্থাপনের যোগ্যতা। এই দুইয়ের সমন্বয় ছাড়া
একটি কাজ পরিপূর্ণ হতে পারে না। প্রতিভা আছে, রুচি নেই—এর
কিছু সুবিধা ও সীমাবদ্ধতা আছে। যে কারো প্রতিভা আছে, কিন্তু
রুচিশীলতার অভাব, তার কাজের কিছু ইতিবাচক দিক থাকতে পারে,
তবে তা প্রায়শই অসম্পূর্ণ থেকে যায়, যা নেতিবাচক প্রভাব রাখে।
কিছু সুবিধা
যেমন:
দ্রুত
কাজ সম্পন্ন করা; প্রতিভাবান ব্যক্তি জটিল সমস্যার সমাধান দ্রুত বের করতে পারে এবং
কাজের গতি বজায় রাখতে সক্ষম। কাজটি টেকনিক্যালি সঠিক এবং কার্যকরও হতে পারে, কারণ প্রতিভা সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব দৃঢ়। প্রতিভার কারণে তারা
অল্প সময়ে বেশি কাজ করতে পারে। আর এটি দীর্ঘ কাজের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়।
আর কিছু সীমাবদ্ধতা:
অন্যদের
কাছে আকর্ষণীয় হতে পারে না, কাজ কার্যকর হতে পারে, কিন্তু এটি
উপস্থাপনায় সৌন্দর্য ও আকর্ষণের অভাব থাকলে দর্শকদের কাছে সাড়া ফেলতে পারে না। অনেক
সময় রুচির অভাবে কাজটি ব্যবহারকারীদের জন্য জটিল বা অপ্রীতিকর হয়ে ওঠে। এবং এই
কারণে সমালোচনার সম্মুখীন হতে হয়। কাজটি হয়তো ঠিকঠাক সম্পন্ন হয়, কিন্তু এটি দর্শকের মনে দীর্ঘমেয়াদি প্রভাব রাখতে ব্যর্থ হয়।
প্রতিভা
ও রুচিশীলতা দুটোই আছে—এর সুবিধা:
যে
কারো মধ্যে প্রতিভা এবং রুচিশীলতা দুটোই আছে, তার কাজ সবদিক থেকেই
শ্রেষ্ঠত্বের ছাপ রাখে। এটি সাফল্যের আসল চাবিকাঠি। এই ধরনের ব্যক্তি শুধু কাজটি
সঠিকভাবে সম্পন্নই করেন না, বরং সেটি এমনভাবে উপস্থাপন
করেন যে তা সৌন্দর্য ও কার্যকারিতার দিক থেকে অনন্য হয়ে ওঠে। রুচিশীলতার কারণে
কাজটি সহজবোধ্য এবং দর্শকদের কাছে সহজেই গ্রহণযোগ্য হয়। রুচি এবং প্রতিভার
মেলবন্ধনে তৈরি কাজ মনে দাগ কাটে এবং দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে। তাদের তৈরি
প্রোগ্রাম বা কাজ নির্দিষ্ট মেহমান ও সংশ্লিষ্টদের জন্য সহজ, আকর্ষণীয় এবং উপভোগ্য হয়, যা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার
বড় সহায়ক। প্রতিভা ও রুচির সংমিশ্রণ সৃজনশীলতা এবং উদ্ভাবনী ধারণাকে উজ্জীবিত করে।
বিষয়টা ভালো করে তুলে ধরতে পারছি না হয়ত। আচ্ছা একটা উদাহরণের মাধ্যমে সহজ করার
চেষ্টা করি। ধরুন, একজন প্রতিভাবান
ডিজাইনার একটি ওয়েবসাইট তৈরি করলেন, যা টেকনিক্যালি
শক্তিশালী ও নিরাপদ কিন্তু দেখতে খুব অগোছালো। শক্তিশালী ও নিরাপদ হলে কী হবে, এটি
দর্শকের চোখে খুব একটা গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে, একজন
প্রতিভা ও রুচিশীলতার অধিকারী ডিজাইনার একই ওয়েবসাইট তৈরি করলে সেটি শুধু কার্যকরই
হবে না, বরং আকর্ষণীয় রঙ, গঠন
এবং ব্যবহারকারীর অভিজ্ঞতার দিকে নজর রাখবে। যা কাজটিকে সুন্দর ও মানসম্মত করে
তুলবে। এই জন্য কোন ব্যক্তির মধ্যে প্রতিভা থাকাটাই সাফল্য না, তার মধ্যে তত্সংশ্লিষ্ট
রুচিবোধ থাকা জরুরী। অন্যথায় অধিকাংশ সময় তার কাজের প্রতি নেতিবাচক দৃষ্টি পড়বে। মনে
রাখতে হবে; প্রতিভা হলো ভিত্তি, আর
রুচিশীলতা হলো সেই ভিত্তির উপর গড়ে ওঠা সৌন্দর্য। প্রতিভা আপনাকে দক্ষতা এনে দিতে
পারে, কিন্তু রুচিশীলতা আপনার কাজকে শিল্পে রূপান্তরিত
করে। সফলভাবে কোনো কাজ সেটাপ করার জন্য এই দুইয়ের মেলবন্ধন অপরিহার্য। প্রতিভা
ছড়াতে পারে আলো, কিন্তু রুচিশীলতা সেই আলোকে এক
সৌন্দর্যময় আভায় রূপ দেয়। সুতরাং, পূর্ণতার আসল চাবিকাঠি
হলো প্রতিভা ও রুচির সমন্বয়। আল্লাহ তায়ালা সহজ করুন আমাদের জীবন।
মোতাছিম
বিল্লাহ
