অনুশোচনা


 অনুশোচনা

কথা বলে করি অন্যকে বিরক্ত

অথচ কাজ আমার অতিরীক্ত,

উপদেশ দিতে আমি খুব ব্যাস্ত

অথচ তার মুখাপেক্ষী আমিও,

ভুল ধরতে আমি অনেক সতর্ক

অথচ ভুলে ডুবে আছি আমিও,

শিখানোর ব্যাপারে আমি যুক্ত

শিখার বাকী আরো কত!

আমলের কথা বলে থাকি নিত্য

নিজের আমলে নাই স্থায়িত্ব,

তাহাজ্জুদ নামাজের কত মূল্য

পড়তে ব্যার্থ হচ্ছি নিত্য,

চুপ থাকার মূল্য কতই না সত্য

চুপ থাকতে পারছি না কেন,

তাওবা করতে করতে ক্লান্ত

গুনাহ ছাড়তে হই ব্যর্থ,

তাকবীর ওয়ালার কত গুরত্ব

নামাজও কাযা হয় কখনো!