রাত কেন আমার প্রিয়!
আধারের ছাইবর্ণ সুন্দরী রমনীর ডাগরচক্ষু তুল্য;
তাতে ডুবে গেলে ভুলে যাই আমি ঘুমের রাজ্য।
তুমি জানো! আধারের প্রতি কেন আমি আসক্ত,
এই রাত্রি তো আমাদের পূর্ণ জীবনের অর্ধাংশ
কীভাবে তাকে অবহেলা করতে পারি বল!
কবির ভাষায়; প্রয়োজনে রাত্রি জাগরণ,সে তো
ঘুমেরই সমতুল্য। আর যারা হয় প্রত্যয়ী তারা
এর মূল্যয়ন করতে জানে যথাযথ।
প্রত্যয়ী তরুন যখন উচ্চ শিখরে অগ্রসর হয়
সুখনিদ্রা বিসর্জন তার কাছে তুচ্ছ মনে হয়।
ছালাবীর কাব্যে অনুপ্রেরনার উপমা আসে;
দিবসে তুমি তৎপর থাক উন্নতির অন্বেষণে,
আর ধৈর্যধারণ কর বন্ধুদের বিচ্ছেদ বিরহে,
তবে রাত্রির আগমন যখন ঘটে এবং যখন
পাহারাদারের চোখও তন্দ্রাচ্ছন্ন হয়ে আসে,
তখন তুমি নিবিষ্ট হও কাঙ্খিত বিষয় অর্জনে,
কারণ রাতই যে বিচক্ষণের মূল কর্মক্ষেত্র।
