আমার জীবন
জীবনের বাঁকে আমি করেছি যত ভুল
অর্ধেক করেছি নিজ গাফলতির দরুন,
ভুলগুলো যতবার অজান্তেই হয় স্বরণ
আক্ষেপের বেদনা-য় এসে যায় রোদন,
জীবনের অধ্যাপনে পেয়েছি যত কিরণ
তার চেয়ে বেশি ব্যর্থতাই হয়েছে অর্জন,
তবুও যে সয়ে গেছি হতাশার যত দহন
ধৈর্য্যের পরীক্ষাটাও দিতে হচ্ছে এখন,
তাতেই কি থেমে যাব হয়ে হঠাৎ কাতর!
সামনে তো রয়েই গেছে মূল যুদ্ধ জীবন,
শোধরে ফেল কিছুটা জীবনের অনিয়ম
ব্যার্থতার শিক্ষাও অগ্রে চলার অবলম্বন,
জীবনযুদ্ধে নিজেকে করে ফেল নিমন্ত্রণ
মেনে চল জ্ঞানীদের সব রকম অনুশাসন,
তবেই তুমি হতে পারবে দুনিয়ার নিদর্শণ
শিক্ষা নিবে লাখো, করবে তব অনুসরণ ।
